ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ৫:৩৪:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

ফরিদপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৩৫ 

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৪ পিএম, ১৮ মার্চ ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফরিদপুরের সদর উপজেলায় কুকুরে কামড়ে নারী-শিশু-বৃদ্ধসহ ৩৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলার কৈজুরি ও পাশের কানাইপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কানাইপুরের হলুদবাড়িয়া গ্রাম থেকে একটি লাল রঙের কুকুর হঠাৎ করে সবাইকে কামড় দেওয়া শুরু করে। প্রথমে কামড় দেয় হলুদবাড়িয়া গ্রামের মিম নামে দুই বছরের এক শিশুকে, এরপর সবশেষে শোলাকুন্ডু গ্রামে কুকুরটি তাণ্ডব চালায়। ফলে এলাকায় আতঙ্ক নেমে আসে। পরে শোলাকুন্ডু এলাকায় সন্ধ্যা ৭টার দিকে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে এলাকাবাসী।

কুকুরের কামড়ে আহত ৩৩ জনকে ফরিদপুর জেনারেল হাসপাতালে আনা হলে গুরুতর আহত ১৩ জনকে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

ফরিদপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুনতাসির হাসান জিসান জানান, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কুকুরের কামড়ে আহত রোগীরা হাসপাতালে আসেন। গুরুতর আহত রোগীদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কুকুরের কামড়ে আহতরা এখন শঙ্কামুক্ত।